হাজীগঞ্জ-কচুয়া সড়কে সড়ক দুর্ঘটনায় আহত মোটর সাইকেল আরোহী আরিফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাজীগঞ্জমুখী মোটরসাইকেল ও ঢাকা মুখী ডিস্ট্রিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্টানা ঘটে। আরিফ হোসেন (২৮) কুমিল্লা বরুড়া থানার আড্ডা বাজারের ব্যবসায়ী।
জানা গেছে, শুক্রবার দুপুরে হাজীগঞ্জ -কচুয়া- গৌরীপুর সড়কের পাতানিশ বেপারী বাড়ীর সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আরিফকে কুমিল্লা মেডিকেলে রেফার করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন আবস্থায় মারা যান আরিফ।
আহত জালাল হোসেন (১৬) চিকিৎসাধীন রয়েছে বলে চানা গেছে।