POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৭৫০গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

শ | প্রকাশিত: জুলাই ৯, ২০২১ | সময়: ৬:২৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া থানার এসআই/মোঃ মামুনুর রশিদ সরকার মামুন এর সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অত্র থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন গত বৃহস্পতিবার রাত অনুমান ২.৪৫ মিনিটের সময় কচুয়া থানাধীন তেতৈয়া মধ্যপাড়া মোল্লা বাড়ীর জহিরুল ইসলাম এর বসত ঘরের উত্তর পাশের কক্ষ থেকে।

আসামীঃ-১. মোঃ জহিরুল ইসলাম (৪২), পিতা- মৃত আব্দুল মালেক মোল্লা, মাতা- মৃত মরিয়ম বেগম গ্রাম- তেতৈয়া (মধ্যপাড়া, মোল্লা বাড়ী) হতে ৭৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন,কচুয়া থানার পুলিশ । নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

যাহার মামলা নং-৪।আসামী জহিরুল ইসলাম কে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন