এবারের এসএসসি ও এইচএসসির শিক্ষার্থীদের পরীক্ষা দিয়েই গ্রেড নিতে হবে। করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতির উন্নতি না হলে বিকল্প পদ্ধতিতে তাদের মূল্যায়ন করা হবে।
ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে এই প্রক্রিয়া। গত বছরের মতো ‘অটোপাশ’ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ‘বিকল্প পদ্ধতি’ খুঁজে বের করতে ইতোমধ্যে বিশেষজ্ঞদের কাজ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নীতিনির্ধারকরা একাধিক বৈঠক করেছেন। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের (বেডু) বিশেষজ্ঞরা কাজ করছেন।
পরীক্ষা নিয়ে অভিভাবকদের মাঝে সৃষ্ট উদ্বেগ দূর করার পাশাপাশি বিকল্প পন্থা ও এ সংক্রান্ত রোডম্যাপ জনসমক্ষে প্রকাশের লক্ষ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি যে কোনোদিন সংবাদ সম্মেলনে আসছেন বলে সূত্র নিশ্চিত করেছে।
সূত্র: যুগান্তর
H/N