POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ৭, ২০২১ | সময়: ১২:০৪ অপরাহ্ণ
চাঁদপুরে ২০১টি নমুনা পরীক্ষা ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৫জন, মতলব দক্ষিণের ৯জন, হাজীগঞ্জের ৬জন, ফরিদগঞ্জের ৯জন, হাইমচরের ১জন, কচুয়ার ৩জন ও শাহরাস্তির ৪জন রয়েছেন। শনাক্তের হার ২৮.৩৫%।

একই দিনে ২৩জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১২জন, মতলব দক্ষিণের ২জন, ফরিদগঞ্জের ৪জন, হাজীগঞ্জের ৩জন, কচুয়ার ১জন ও শাহরাস্তির ১জন।

৬ জুলাই মঙ্গলবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮০৭জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৮জন। এখন পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৪৯৫৬জনকে।

বর্তমানে চিকিৎসাধীন ৭২৩জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২৫জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন