POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ৬, ২০২১ | সময়: ৫:১৩ অপরাহ্ণ

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। গতকাল সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৭৭ ডলারে। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অয়েলের আগাম লেনদেনের দাম ব্যারেলপ্রতি বেড়েছে ১ দশমিক ৫৬ শতাংশ বা ১ দশমিক ১৭ ডলার। দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৩৩ ডলারে, যা ২০১৮ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।

চাহিদা বৃদ্ধি পাওয়ার পরিস্থিতিতে গত সপ্তাহ থেকে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ানোর গুঞ্জন চলছে। গত শুক্রবার রপ্তানিকারক দেশগুলোর বৈশ্বিক জোট ওপেক এবং এর বাইরের রপ্তানিকারক দেশগুলোর তেলমন্ত্রীদের বৈঠকে বসে। বৈঠকে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত দৈনিক ৪ লাখ ব্যারেল তেল উৎপাদনে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। গত বছর তেল উৎপাদন সীমিত রাখার যে চুক্তি হয়েছিল, তার মেয়াদ আগামী বছরের এপ্রিলে শেষ হওয়ার কথা। সংযুক্ত আরব আমিরাত বাদে ওপেকের সদস্যভুক্ত দেশগুলো এই চুক্তির মেয়াদ আরও লম্বা সময়ের জন্য বাড়ানোর প্রস্তাব দেয়।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন