POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে স্বামীর দাফন শেষে স্ত্রীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৯, ২০২০ | সময়: ১:০০ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর এলাকায় একই দিনে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর দাফন শেষে স্ত্রীর মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া বইছে।

মঙ্গলবার ফজরের নামাজ পড়া অবস্থায় নিজ বাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মল্লিক (৬৫) মারা যান। দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে তার স্ত্রীও মারা যান। এই দম্পত্তির দুই পুত্র এবং দুই কন্যা সস্তান রয়েছে।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, ঈদের দুই দিন পর আনোয়ার মল্লিকের জ্বর হয়েছে। তারপর তিনি সুস্থ্য হন। আজ পরিবারের পক্ষ থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন। এছাড়াও তিনি আরো জানান, স্বামী আনোয়ার মল্লিকের দাফন হয় দুপুরে আর বিকালে স্ত্রী মারা যান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন