POPULAR BD NEWS
Popular BD News Logo

সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ৫, ২০২১ | সময়: ৭:৫৩ অপরাহ্ণ

করোনা সংক্রমণ ঠেকাতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার বিকালে বেবিচকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ জুলাই প্রথম প্রহর থেকে ১৪ জুলাই পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ১ জুলাই থেকে অন্য সব গণপরিবহনের মতো বন্ধ রাখা হয়েছিল অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও। তবে এর একদিন পর বেবিচক জানায়, শুধুমাত্র বিদেশগামীদের ক্ষেত্রে অভ্যন্তরীণ ফ্লাইট চালাতে পারবে দেশি এয়ারলাইনসগুলো।

সোমবার জারি করা সার্কুলারে এ সংক্রান্ত কোনো নির্দেশনা দেয়া হয়নি।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন