POPULAR BD NEWS
Popular BD News Logo

দাফনকারীদের সুরক্ষা সরঞ্জাম দিলেন সবুজ সংঘ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৯, ২০২০ | সময়: ১২:০০ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় দাফনকারী দলের সদস্যদের ৩০ হাজার টাকা মূল্যের সরঞ্জাম দিলেন সবুজ সংঘ। মঙ্গলবার দুপুরে ক্লাবের পক্ষে নেতৃবৃন্দ দাফনকারী দলের সদস্যবৃন্দদের হাতে সরঞ্জামাধি হাতে তুলে দেন।

বিভিন্ন সুরক্ষা সামগ্রী দিয়ে এই মহতকাজে অংশিদারিত্ব প্রকাশের সময় সবুজ সংঘের সাধারন সম্পাদক মামুনুর রশিদ স্বপন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ ও অর্থ সম্পাদক ওসমান গনি উপস্থিত ছিলেন ।

দাফনকারীদের সুরক্ষা সরঞ্জাম দিলেন সবুজ সংঘ

ওইসময় উপস্থিত ছিলেন দাফনকারী দলের সদস্য মাওলানা যোবায়ের আহমাদ, শিক্ষক শরীফুল হাসান ও হাজী মো. সুমন।

ওইসময় শিক্ষক শরীফুল হাসান বলেন, দাফনকাজে যারা আমাদের সুরক্ষা বজায় রাখতে সরঞ্জাম দিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন