লকডাউনে কর্ম হারিয়ে ঘরবন্দি মানুষজনের পাশে দাঁড়িয়েছে পুলিশ। আজ সোমবার থেকে প্রতিদিন ৫ হাজার ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় নাগরিককে খাবার দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
টানা ৭ দিন চলবে এ কর্মসূচি। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে রোজ ডিএমপির ৫০ থানা এলাকায় একযোগে স্বাস্থ্যবিধি মেনে এ খাবার বিতরণ করা হবে।
ডিএমপির গণযোগাযোগ শাখার এডিসি ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: যুগান্তর
H/N