POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৪ শতাধিক চালক দেওয়া হলো খাদ্য সামগ্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৪, ২০২১ | সময়: ১১:৩৯ অপরাহ্ণ

কঠোর লকডাউনে সাময়িকভাবে কর্মহীন হয়ে যাওয়া ৪শ সিএনজি চালক ও অটোবাইক চালকদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন।

সামাজিক দূরত্ব মেনে রোববার (৪ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ২শ জন সিএনজি চালক, ২শ জন অটো ইজিবাইক চালক এবং উপস্থিত ৬ জন হতদরিদ্র ৪০৬ জনের হাতে ৭ কেজি চাল তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।

জেলা প্রশাসক বলেন, ‘ এ ত্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা ভাবেন। ইতোমধ্যে এসব বরাদ্দকৃত ত্রাণ বিতরণ শুরু হয়েছে। রোববার ৪ জুলাই ৪ শতাধিক অটোবাইক ও সিএনজি চালকদের মাঝে খাদ্য (চাল) সহায়তা প্রদান করা হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন