POPULAR BD NEWS
Popular BD News Logo

মেসির যাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ৪, ২০২১ | সময়: ৯:৪০ পূর্বাহ্ণ

আরেকটি আর্জেন্টিনা ম্যাচ। আরেকটি মেসি-শো। আর্জেন্টিনা মাঠে নামবে, নানাভাবে গোলের চেষ্টা করবে, কিন্তু ব্যর্থ হবে। পরে সেই লিওনেল মেসিকেই কিছু না কিছু করতে হবে। দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের খেলা মানেই এই চিত্রনাট্য। আজ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও এর কোনো ব্যতিক্রম হয়নি। মেসিতে ভর করেই সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা।

ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলেই ছিল মেসির অবদান। প্রথম দুটি গোল সতীর্থকে একদম পাতে তুলে দিয়েছেন। পরের গোলটি করেছেন দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে। সেমিফাইনালের প্রতিপক্ষ কলম্বিয়াকে একটা বার্তাই দিয়ে রাখলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন