চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সভাপতি শেখ ফজলে শামস পরশ এর জন্মদিন উপলক্ষে কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপনের উদ্যোগে সামাজিক দুরুত্ব বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পৌরসভায় কয়েকটি মসজেদ বাদ জুমার নামাজের পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও করোনা কালীন এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তির লাভের আশায় দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশবাসীর কল্যাণে ও যুবলীগ এর সাধারণ সম্পাদক এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামণায়ও দোয়া করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন বলেন,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জিবিত সৈনিক এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সভাপতি যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশ।
মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুখী ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনে থেকে যুবলীগের নেতৃত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে যুবলীগকে ইতিবাচক ধারায় রাজনীতিতে ফিরিয়ে নিয়ে এসেছেন।
H/N