POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে সাপের কামড়ে প্রাণ হারালো কৃষক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৩, ২০২১ | সময়: ৩:৫৭ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামের কৃষক জহিরুল ইসলাম জরু মাঝি (৫৫) শুক্রবার বিকালে বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে তিনি তিন মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, জহিরুল ইসলাম শুক্রবার সকালে গরুর জন্য ঘাস কাটতে ইসলামাবাদ ইউনিয়নে নিজ জমিতে যায়। ঘাস নিয়ে আসতে সময় বিষধর সাপ পায়ে কামড় দেয়।

কামড় দেওয়ার পরে দাদন নামের এক লোক উনার পায়ে বাঁধ দেয়। জহিরুল সাপের কামড় খেয়ে ঘাস মাথায় নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার কিছুক্ষণ পরে অনেক যন্ত্রনা ব্যথা শুরু হয়। তারপর তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। তাকে সাথে সাথে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন