POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তির জহিরুলসহ ৯ পুলিশ সুপার হলেন র‍্যাবের উপ-পরিচালক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ৩, ২০২১ | সময়: ১২:৪১ অপরাহ্ণ
একেএম জহিরুল ইসলাম সোহেল (এসপি, বাংলাদেশ পুলিশ)।

র‍্যাবের‌ উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেলেন শাহরাস্তি উপজেলার কৃতিসন্তান একেএম জহিরুল ইসলাম সোহেল (এসপি, বাংলাদেশ পুলিশ)। একই সাথে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিভাজন অনুযায়ী আরো ৮ পুলিশ সুপারকে (এসপি) র‍্যাবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠককে র‍্যাব-৯ এ, এ কে এম জহিরুল ইসলামকে র‍্যাব-১০ এ, আবুল হাসনাত খানকে র‍্যাব-৬ এ, আনোয়ার হোসেনকে র‍্যাব-৭, মো. আরিফুর ইসলামকে র‍্যাব-১৩ এ, মো. মিজানুর রহমানকে র‍্যাব-৯ এ, আ ফ ম নিজাম উদ্দিনকে র‍্যাব-১৪ এ, মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে র‍্যাব-৩ এ ও জি এম আবুল কালামকে র‍্যাব-৫-এর উপ-পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে মেজর মাহফুজুর রহমানকে র‍্যাব-৯ এবং অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনকে র‍্যাব-১৩ ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।

এর আগে পুলিশের বিশেষায়িত বাহিনী র‌্যাবে বর্তমান বিভাজন অনুযায়ীই বিভিন্ন বাহিনীর সদস্যদের পদায়ন করার জন্য বলা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন