সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন।
সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার(ভূমি) আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ শাহজাহান কামাল বিধি নিষেধ মানাতে বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান পরিচালনা করছেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদণ্ড করতে দেখা গেছে। ২১টি বিধিনিষেধ মাইকিং করে প্রচার করতেও দেখা যায়।
H/N