হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের রায়চোঁ গ্রামের শুকু লাল সাহাকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছে হাজীগঞ্জ উপজেলা পরিষদ। বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার তার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন।
জানা গেছে, কয়েকদিন পূর্বে শুকুর একটি দুগ্ধ গাভী ডোবায় পড়ে মারা যায়। ওই সময়ের ভিডিও চিত্রটি পপুলার বিডিনিউজে প্রকাশিত হয়। পরে ইউপি চেয়ারম্যান আলহাজ্জ কবির হোসেন মিয়াজীর প্রস্তাবনায় স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের নির্দেশে হাজীগঞ্জ উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এই ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়।
শুকু লাল সাহা তার পাশে বিপদের সময় যারা এগিয়ে এসেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ মৃত গরু নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা রইল।’