মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরে পণ্যবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে ট্রাকটি খাদে উল্টে পড়ে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার স্টেশনের সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে দুজন মারা গেছেন এবং আহত হয়েছেন তিনজন।
সূত্র: প্রথম আলো
H/N