আগামি শনিবার জ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এরপর কিছুটা কমলেও বৃষ্টি হবে মাসজুড়েই। তবে তা হবে থেমে থেমে,কোথাও হালকা আর কোথাও মাঝারি ধরনের।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজার ও নীলফামারীর ডিমলায় ১১৩ মিলিমিটার। এছাড়া নদী বন্দরগুলোতে আগের মতোই ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে অধিদপ্তর।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন,‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হবে মাসজুড়েই। আজ ১ জুলাই দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। শনিবারে পর্যন্ত এই ভারী বৃষ্টি থাকতে পারে। এরপর কমে আসবে কিছুটা। এ কারণে নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’
আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি অর্থাৎ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার, আবার কোথাও কোথাও অতিভারী বৃষ্টি অর্থাৎ ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজার ও ডিমলায় ১১৩ মিলিমিটার।
H/N