POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের ল্যাপটপ বিতরণ

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জুন ২৯, ২০২১ | সময়: ৯:২২ অপরাহ্ণ

কচুয়ায় ২০২০-২০২১ অর্থ বছরে ১২টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল সেবা কার্যক্রম,ই-নামজারি,ভূমি মালিকদের উন্নয়ন কর ও হোল্ডি এন্টিসহ সকল কার্যক্রম সেবা দিতে ভূমি কর্মকতাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

সোমবার ৮টি ইউনিয়নে ভূমি অফিসের কর্মকর্তাদের হাতে ল্যাপটপ তুলে দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা।

এসময় কচুয়া সার্ভেয়ার তানিয়া আক্তার,কচুয়া পৌর ভূমি কর্মকর্তা এস.এম আলী আশরাফ প্রধান,সাচার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম সোহাগ, বিতারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর চন্দ্র সরকার,৪ ও ৫নং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জসিম উদ্দিন পাটওয়ারী,৮নং কাদলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন