POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর সদর কৃষি অফিসের প্রধান সহকারী জাহাঙ্গীর হোসেন আর নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৯, ২০২১ | সময়: ৫:১৪ অপরাহ্ণ

চাঁদপুর সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী মোঃ জাহাঙ্গীর হোসেন বকাউল ( ৫৬) আর নেই।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় চাঁদপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা যায় দীর্ঘদিন তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর গুনরাজদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্বে মরহুমের স্মরণে বক্তব্য রাখেন সদর কৃষি অফিসার মোঃ সোফাইল হোসেন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, চাঁদপুর ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি জানাজা পূর্বে বক্তব্য বলেন, মরহুম জাহাঙ্গীর আমার সহপাঠী। এ এলাকায় একটু সম্পত্তি ক্রয় করে বসতি গড়েন। পাশেই তালুকদার বাড়িতে বিবাহ করেন। অনেক কিছুই আমার সাথে শেয়ার করতেন। তিনি আমার খুব ভাল বন্ধু ছিলেন। এলাকার মানুষ উনাকে খুব ভাল জানতেন। জানাজা শেষে মরহুম জাহাঙ্গীর হোসেনকে গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার রাজারগাও মুকুন্দসার বকাউল বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সদর কৃষি অফিসের প্রধান সহকারী জাহাঙ্গীর হোসেন বকাউল এর মৃত্যুতে তাহার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ সোফাইল হোসেন, চাঁদপুর ডিপ্লোমা কৃষিবিদ ইইন্সটিটিউশন এর সভাপতি খোকন চক্রবর্তী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন