POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের তরুণী বিয়ের দাবীতে অনশন করছে নোয়াখালী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৮, ২০২১ | সময়: ৮:৫৬ অপরাহ্ণ
প্রেমিকার বাড়ীতে প্রেমিকা

প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে ওই কিশোরী (১৭)। তবে এ ঘটনার সময় পলাতক রয়েছে প্রেমিক আলাউদ্দিন।

রোববার সকাল থেকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উরিরচর গ্রামের নুর ইসলামের বাড়িতে এ অনশন শুরু করে ওই কিশোরী। প্রেমিক আলাউদ্দিন বিয়ে না করলে ওই কিশোরী এখানেই আত্মহত্যা করবে বলে জানায়।

খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ভিড় করেন প্রেমিক আলাউদ্দিনের বাড়িতে।

অভিযুক্ত প্রেমিক আলাউদ্দিন (২১) উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উরিরচর গ্রামের নুর ইসলামের ছেলে।

ওই কিশোরী অভিযোগ করে বলেন, ২০১৮ সালের শেষের দিকে আলাউদ্দিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে তাদের পাশের বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ করতে যায়। প্রেমিকা ওই বাড়িতে প্রাইভেট পড়ার সময় আলাউদ্দিন প্রায় তাকে প্রেমের প্রস্তাব দিত।

পরে দীর্ঘদিন ফোনে কথা বলার পর বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় চাঁদপুরের কয়েকটি হোটেলে নিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে। এখন আলাউদ্দিনের বাবা-মা তাকে মেনে নিতে রাজি নয়।

পরে আমার বাবাসহ ৩নং চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসারের কাছে মৌখিক অভিযোগ করলে আলাউদ্দিন পালিয়ে যায়। চেয়ারম্যান ছেলেকে হাজির করবে মর্মে উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে এক মাসের সময় নেন।

গত ২০ জুন প্রেমিকা জানতে পারে আলাউদ্দিনের সঙ্গে তার খালাতো বোনের বিয়ের প্রস্তুতি চলছে। তাই আমি আলাউদ্দিনের বাড়িতে এসে অবস্থান নিলে তার পরিবারের সদস্যরা আমাকে গালমন্দ করে বের করে দেন। আলাউদ্দিন তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রেখেছে। উপায়ান্তর না দেখে সোমবার সকালে তার বাড়িতে অবস্থান করে।

আলাউদ্দিনকে তার পরিবার লুকিয়ে রেখেছে। তারা যদি আলাউদ্দিনকে এনে এ ঘটনায় সুষ্ঠু বিচার না করে তা হলে আমি এখানেই আত্মহত্যা করব।

চরজব্বার থানার ওসি জিয়াউল হক তরিক খন্দকার বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র- যুগান্তর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন