POPULAR BD NEWS
Popular BD News Logo

মানুষের পরে নদী সাঁতরে আশ্রয় আসলো ২ হাতি বাংলাদেশে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২৮, ২০২১ | সময়: ৭:০৪ অপরাহ্ণ

মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে আরও দুটি হাতি বাংলাদেশে এসেছে।

রোববার বিকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাটসংলগ্ন প্যারাবনে হাতি দুটি আশ্রয় নেয়।

এ নিয়ে দুদিনে চারটি হাতি বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার বিকালে টেকনাফ সদরের জালিয়াপাড়াসংলগ্ন পয়েন্টে দুটি হাতি নাফ নদ সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছিল।

আশিক আহমেদ বলেন, বিকালে মিয়ানমার থেকে সাঁতরে এসে দুটি বড় আকারের হাতি এপারে প্যারাবনে আশ্রয় নেয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে বন বিভাগের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে। এ সময় হাতিগুলোকে প্যারাবনে ছোটাছুটি করতে দেখা যায়।

সূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন