POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে চার যাত্রী নিহত, আহত এক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২৭, ২০২১ | সময়: ৫:২১ অপরাহ্ণ

যশোরের সদর উপজেলায় গরু কিনতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার দুপুর ১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে সদর উপজেলার মালঞ্চী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর নাভারন হাইওয়ের এসআই হুমায়ন।

তিনি জানান, প্রাইভেটকারে পাঁচজন চট্টগ্রাম থেকে বেনাপোলে গরু কিনতে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মালঞ্চী গ্রামে ওই প্রাইভেটকারে একটি ট্রাক ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

সূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন