POPULAR BD NEWS
Popular BD News Logo

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে সেই আমেনা পেলেন টিন ও নগদ টাকা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৭, ২০২১ | সময়: ২:০৭ অপরাহ্ণ

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সহযোগীতায় হাজীগঞ্জ উপজেলা প্রশাসন থেকে ৮৬ বছরের বৃদ্ধা আমেনা বেগমকে ঘর করার জন্য দুই বান টিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে হাজীগঞ্জ আলো-সহ সম্পাদক আল আমিনের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ওই অর্থ ও টিন আমেনা বেগমের হাতে তুলে দেন।

এ বিষয়ে জেলা সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন