POPULAR BD NEWS
Popular BD News Logo

টিকটক-পাবজি-ফ্রি ফায়ার-লাইকি বন্ধে রিট

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৫, ২০২১ | সময়: ৯:২৪ পূর্বাহ্ণ

দেশের সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম এবং লাইকির মতো সব ধরনের অনলাইন গেমস ও অ্যাপস অবিলম্বে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব এ রিট করেন।

রিটে পাবজি, ফ্রি ফায়ার, লাইকি, বিগো লাইভসহ ক্ষতিকারক সব গেম ও অ্যাপস অবিলম্বে নিষিদ্ধ করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে এসব অ্যাপস ও গেমসের আড়ালে শত শত কোটি অর্থ পাচার ও লেনদেনে জড়িত ব্যক্তিদের চিহ্নিতের পাশাপাশি তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে তরুণদের জন্য ক্ষতিকর গেমস ও অ্যাপস বন্ধে বিআরটিসিকে নিয়মিত সুপারিশ করার কথা রিটে বলা হয়েছে।

আবেদনে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের আইজি, বাংলাদেশ ব্যাংক গভর্নর, মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

সূত্র:- ইত্তেফাক

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন