POPULAR BD NEWS
Popular BD News Logo

টি-টোয়েন্টিতে জায়গা পাওয়া শামীম ফরিদগঞ্জের

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৪, ২০২১ | সময়: ৪:৫৬ অপরাহ্ণ

আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতী ক্রিকেটার শামীম পাটওয়ারী।

সর্বশেষ অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য শামীম হোসেন চলমান বিপিএলে ভালো খেলার স্বীকৃতি হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে স্থান করে নিয়েছেন।

বুধবার শামীম পাটওয়ারী ফেসবুক পেইজে এ তথ্য শেয়ার করেন। পরে তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে শামীম হোসেন পাটওয়ারী মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াডে তিনি স্থান পেয়েছেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন