POPULAR BD NEWS
Popular BD News Logo

বুধবার চাঁদপুরে করোনা শনাক্ত ২১ জনে, মৃত্যু ১

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৩, ২০২১ | সময়: ৭:০৪ অপরাহ্ণ

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে সাবিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে ।

চাঁদপুর সদরের রঘুনাথপুর এলাকার। এই নারীর গত ৭ জুন করোনা শনাক্ত হয়। তিনি ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন সোমবার তিনি মারা যান।

এদিকে চাঁদপুরে আরও ২১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১০জন, হাজীগঞ্জের ৫জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরের ২জন ও মতলব উত্তরের ১জন রয়েছেন। শনাক্তের হার ২৭.৩৩%।

২২ জুন মঙ্গলবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন