হাজীগঞ্জ পৌর মহা শ্মশানে এখন থেকে করোনা বা করোনা উপসর্গ এ মারা গেলেন সৎকার করতে কোন বাঁধা নেই। ইতোমধ্যে হাজীগঞ্জ পৌর মহা শ্মশানে সেন্দ্রা গ্রামের রাধাকৃষ্ণ নামে এক করোনা উপসর্গ রোগী সৎকার কাজ সম্পন্ন করা হয়।
হাজীগঞ্জ পৌর মহাশ্মশানের সভাপতি বলেন হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার ব্যবসায়ী রনজিৎ রায়ের সৎকারে বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে।
তিনি আরো বলেন, করোনা উপসর্গধারী ও যে কোন ধরনের মৃতদেহ শ্মশানে আশামাত্রই পূর্বের মত সৎকার চলমান থাকবে।
উপস্থিত সাধারণ সম্পাদক বলেন, আমাদের সৎকারে নিয়োজিত সদস্যরা করোনা উপসর্গধারী রোগীদের সৎকারের ব্যাপারে অভিজ্ঞতা না থাকায় তারা এবং তাদের পরিবার বিভিন্ন সময় দ্বিধাদ্বন্দ্বে পড়েন। তথাপিও শ্মশান পরিচালনা কমিটি তাদেরকে অনুরোধ করে দাহ কার্য চলমান রাখেন।