POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৩, ২০২১ | সময়: ৫:২৫ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গোম্বুজ মসজিদসংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মজিবুর রহমান মজু খাঁ (৬০)। তিনি চান্দ্রা ইউনিয়ন ১নং ওয়ার্ড মধ্য বাখরপুর গ্রামের মৃত অলিউল্লা খাঁর ছেলে। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন।

নিহত ব্যক্তির স্বজনরা জানান, মজিবুর রহমান মজু খাঁ বিকালে এলাকার বিলে চাঁই নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে সেই বিলের মধ্য গিয়ে দেখেন গলা কাটা অবস্থায় তার মৃতদেহ পড়ে রয়েছে।

এই হত্যাকাণ্ডের বিষয়ে স্বজনরা কিছুই বলতে পারছেন না।

তবে ধারণা করছেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন