POPULAR BD NEWS
Popular BD News Logo

আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের শুভেচ্ছা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৩, ২০২১ | সময়: ১:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতা-কর্মী সহ দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, পাওয়ার সেলের মহাপরিচালক, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট(একাডেমিক & ইন্টারন্যাশনাল) ও সাবেক ছাত্রনেতা প্রকৌশলী মোহাম্মদ হোসাইন এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের আজ গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেয় দলটি। আওয়ামী লীগ মানেই জাতির অর্জন, সমৃদ্ধি আর সম্ভাবনার স্বর্ণালি দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা শেখ হাসিনার দূরদর্শী ও যোগ্য নেতৃত্বের কারণে জনপ্রিয়তায় ও দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে দলটি
আওয়ামী লীগ সর্বদা মানুষের পাশে, সংগ্রাম , উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭২ বছর পার করলো বাংলাদেশ আওয়ামীলীগ। ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করেন তিনি।

প্রকৌশলী মোহাম্মদ হোসাইন চাঁদপুর-০৫(হাজীগঞ্জ-শাহরাস্তী)’র সর্বস্তরের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার আহবান জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন