হাজীগঞ্জে দোকানের বাকী টাকা চাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ৩ জনকে অভিযুক্ত করে শাহ আজম বাদী হয়ে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি গত সোমবার পৌরসভাস্থ ১নং ওয়ার্ডের শ্রী নারায়নপুর গ্রামের মজুমদার বাড়ির সম্মূখে ঘটেছে।
থানা অভিযোগ সূত্রে জানা যায়, শ্রী নারায়নপুর মজুমদার বাড়ির আবুল কাশেম মজুমদারের ছেলে মুদি দোকানী শাহ আজম মজুমদার একই এলাকার মজুমদার (মাইজের) বাড়ির সাদেক মজুমদারের ছেলে আল আমিন মজুমদারের নিকট ১৮ হাজার টাকা দোকানের বাকী পাওনা রয়েছেন। অভিযুক্ত আল আমিনের কাছে এই পাওনা টাকা চাওয়া সে দেই দিচ্ছি বলে টালবাহানা করতে থাকে। এমনকি সে বিভিন্ন সময় শাহ আজম মজুমদারকে হুমকি-ধমকি দিয়ে থাকে।
ঘটনার দিন সন্ধ্যায় ৭ টায় অভিযুক্ত আল আমিনের নেতৃত্বে মটর সাইকেল ও সিএনজিযোগে সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মুদি দোকানে হামলা চালায়। ওই সময় দোকান মালিকসহ অন্যান্য লোকজন দোকানটি রক্ষা করার জন্য এগিয়ে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এরমধ্য ৩ জন গুরুতর জখম হন। আহতরা হলেন, শাহ আজম মজুমদার (৪০), তার স্ত্রী মর্জিমা বেগম (২৭) ও তাজুল ইসলাম বেপারী (৬০)সহ ৭ জন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলাকারীরা দোকানে হামলা চালিয়ে দোকানে থাকায় বিভিন্ন মালামালসহ নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ মুদি দোকানী শাহ আজম মজুমদার।
এ ঘটনায় ৩ জনকে অভিযুক্ত করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শাহ আজম বাদী হয়ে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, আল আমিন মজুমদার, সাদেক মজুমদার, মিরাজ মিজিসহ অজ্ঞাতনামা৮/১০ জন।
অন্যদিকে, অভিযুক্ত আলামিনের মা শীরতাজ বেগম প্রতিবেদকে জানান সামান্য কিছু টাকা পেতো দোকানী শাহ্ আজম মজুমদার। এই সামান্য কিছু টাকার জন্য ওরা আমার ছেলেকে বেধড়ক মারধর করে। এবং নিজেরা নিজেদের দোকান ভাংচুর করে করে আমার ছেলে আলামিনকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।