POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর-ঢাকা-নারায়নগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২২, ২০২১ | সময়: ৬:১৩ অপরাহ্ণ

চাঁদপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে করোনা সংক্রমণরোধে চাঁদপুর জেলার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ লকডাউনের কারনে বিআইডাব্লিটিএ’ বন্ধ করে দেয় চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর- নারায়ণগঞ্জ রুটের সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ।

চাঁদপুর বিআইডাব্লিটিএ’র বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম জানায়, ঢাকা-চাঁদপুর-নারায়নগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে চাঁদপুর থেকে হাটুরিয়া,
ডামুড্ডা ও নড়িয়াতে লঞ্চ চলাচল করবে। চাঁদপুর থেকে এ রুটে ২টি লঞ্চ চলাচল করবে। বন্ধ থাকবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সাথে চাঁদপুর হয়ে ঢাকা চলাচলকারী লঞ্চগুলো।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন