সারা দেশে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। মহামারির ভয়াবহ প্রকোপ থেকে রাজধানীকে সুরক্ষিত রাখতে ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলায় কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করেছে সরকার।
আজ সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলা এ বিধিনিষেধের আওতায় থাকবে। এ সময় ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়বে না, বন্ধ থাকবে লঞ্চ স্টিমারসহ
যাত্রীবাহী নৌযান। লকডাউন ঘোষিত কোনো জেলায় ট্রেন থামবে না। ফলে ৯ দিনের জন্য কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাজধানী ঢাকা। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন সংক্রান্ত আদেশ জারি হয়েছে।
সূত্র:যুগান্তর
H/N