POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২২, ২০২১ | সময়: ১২:২৩ পূর্বাহ্ণ

২১ জুন সোমবার শাহরাস্তি মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার।

থানার দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

সার্বিক আইন শৃঙ্খলা ও জনকল্যাণমুখী কাজ করা ও চৌকিদার প্যারেড এ দফাদার এবং চৌকিদারদের বিশেষ দিকনিদের্শনা প্রদান করেন।

এসময় সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল), জনাব মোঃ আবুল কালাম চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন