POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নির্বাহী কর্মকর্তার সাথে মৎস্যজীবী লীগের মতবিনিময়

 শান্তুু ধর ,কচুয়া | প্রকাশিত: জুন ২১, ২০২১ | সময়: ৭:১১ অপরাহ্ণ

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভকে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা করা হয়েছে।সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নব নির্বাচিত মৎস্যজীবী লীগের কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান,উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি প্রানকৃষ্ণ,সাধারন সম্পাদক সালেহীন খলিল,সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রধান,প্রচার সম্পাদক আরিফ তালুকদার,ধর্ম বিষয়ক সম্পাদক খুকু মনি,কচুয়া উত্তর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি তাপস চন্দ্র সরকার ও সাধারন সম্পাদক ফয়েজ উল্যাহ সহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন