নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে ছয়টি এসএস পাইপ ও তিনটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
র্যাব ১১-এর এএসপি মো. সম্রাট তালুকদার জানান, আটককৃতরা কিশোর গ্যাংয়ের ‘হোসেন গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তারা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র:যুগান্তর
H/N