POPULAR BD NEWS
Popular BD News Logo

৭ জেলায় কঠোর লকডাউন সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২১, ২০২১ | সময়: ৬:৩৮ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে আরও সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ বিধিনিষেধ কার্যকরা হবে। আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। লকডাউন চলাকালে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

জেলাগুলো হলো- নারায়ণঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ। এসব জেলায় আগামীকাল ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়া সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

সূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন