POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১৫ মণ পাঙাস মাছের পোনা জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২০, ২০২১ | সময়: ৬:০৭ অপরাহ্ণ

চাঁদপুর স্টেশন কর্তৃক অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ৬০০ কেজি (১৫মণ) পাঙাস মাছের পোনা জব্দ করা হয়।

১৯ জুন শনিবার রাতে ঢাকাগামী এম ভি ফারহান-৪ লঞ্চে অভিযান পরিচালনা করে মাছের পোনা জব্দ করে।

২০ জুন রোববার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেনের নেতৃত্বে চাঁদপুরের মেঘনা মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চলাকালে হাতিয়া থেকে ঢাকাগামী এম ভি ফারহান-৪ লঞ্চে অভিযান পরিচালনা করে আনুমানিক ৬০০ কেজি (১৫মণ) পাঙাস মাছের পোনা জব্দ করা হয়। এ সময় পাঙাস মাছের পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন