POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চার ভূমিহীন পরিবারকে উপহার দিলেন প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২০, ২০২১ | সময়: ১:৪২ অপরাহ্ণ
হাজীগঞ্জে চার ভূমিহীন পরিবার পেলেন বসতঘর
হাজীগঞ্জ উপজেলার ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।
রোববার সকালে হাজীগঞ্জ  উপজেলা পরিষদ মিলনায়তনে এ চাবি হস্তান্তর করেন   হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো মাঈনুদ্দিন, ইউএনও মোমেনা আক্তার, হাজীগঞ্জ  উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  কানিজ ফাতেমা, হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ হারুনুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ প্রমুখ।
ঘর প্রাপ্ত হলেন মোহাম্মদপুর গ্রামের আশেক আলীর ছেলে মো.ফারুক, আমির হোসের ছেলে মো সোহেল, সেলিম মিয়ার ছেলে ইমাম হোসেন, আহসান হাবিবের স্ত্রী অহিদা বেগম।
এ পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।হাজীগঞ্জ চার পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী

মাইনুদ্দিন মিয়াজীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি বিলকিস ওয়াসিফা

মুজিব শতবর্ষ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের পুর্নবাসন করতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরের চাবি পেলেন চারটি পরিবার।

রবিবার সকালে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ‘ক’শ্রেণীর পরিবার, ২য় পর্যায়ের পুনর্বাসন ও গৃহ নির্মাণ প্রকল্পের গৃহহীন পরিবারকে, উপজেলা প্রশাসনের আয়োজনে মোহাম্মদপুর গ্রামের চারটি পরিবারকে ঘরের চাবি প্রদান করেন।

হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে, প্রধান অতিথির ভার্চুয়াল বক্তৃতা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজি মোঃ মাইনুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি আক্তার মিলি, উপজেলা পরিষদের ভূমি অফিসার কানিজ ফাতেমা সহ উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ওই সময় আরো উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানগণ।

যারা ঘর পেলেন, তারা হলেন, মোহাম্মদপুর গ্রামের ৯নং গন্ধব্যপুর (উঃ) মোঃ আশেক আলী ছেলে মোঃ ফারুক হোসেন। একই ওয়ার্ডের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ সোহেল এবং আহসান হাবীব পাটোয়ারী স্ত্রী জাহিদা বেগম, ৬নং গন্ধব্যপুর ( উঃ) সেলিম মিয়া ছেলে মোঃ ইমাম হোসেন।

হাজীগঞ্জ উপজেলার মুজিব বর্ষ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ” ক” শ্রেণীর ৫ টি পরিবারকে ১ম পর্যায়ে পুনর্বাসন করা হয়েছে এবং ২য় পর্যায়ে বাকি চারটি পরিবারের পুনর্বাসন কার্যক্রম আজ শেষ হবে।” ক”শ্রেণীর পরিবার সংখ্যা ১০৫ টি, এই পর্যন্ত পুনর্বাসন করা হয়েছে ৯ টি পরিবারকে, তার মধ্যে বাকি আছে ৯৬ টি পরিবার।

অবশিষ্ট দের পুনর্বাসন করার জন্য উদ্যোগসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন এবং ৩০ অক্টোবরের মধ্যে ১৪ টি ঘরের মধ্যে ৬ টি ঘর দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ হয়। তারমধ্যে ৩0 ডিসেম্বর মধ্যে ৮২টি ঘর পাবে।

২য় পর্যায়ে ৬ টি পরিবারের কোন ভার্সনের জন্য সুহিল পুর মৌজা বিএস১৩৭৯ দাগে ০.১০ একর জমিতে এবং কীর্তনখোলা মৌজার বিএস১০৫ দাগে ০.০২ একর জমিতে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে।
মৈশাইদ মৌজায় বিএস ৩৭০৫ দাগে ০.৬১ একর কৃষি খাস জমি ৭/৮ ফুড এখনই ভরাট করা হলে ডিসেম্বর নাগাদ ৩০টি পরিবারকে পুনর্বাসন করা যাবে।
ভাওরপাড় মৌজার বিএস ২৬২ দাগে ০.৫৬ একর কৃষি খাস জমি ৭/৮ ফুল এখনই ভরাট করা হলে ডিসেম্বরের মধ্যে ২৮ টি পরিবারকে পুনর্বাসন করা যাবে।
কীওনখোলা মৌজার বিএস ১০৫ দাগে ০.০৪ একর কৃষি খাস জমি অক্টোবর নাগাদ দুইটি পরিবারকে পুনর্বাসন করা যাবে।
সোনাইমুড়ী মৌজার বিএস ৩৯৩ দাগে ০.১২ একর অকৃষি খাসজমিতে অক্টোবর নাগাদ ছটি পরিবারকে পুনর্বাসন করা যাবে।

বাকি ২৪ টি পরিবারকে সরকারিভাবে জায়গা ক্রয় করা গেলে ডিসেম্বর নাগাদ পুনর্বাসন করা যেতে পারে বলে জানানো হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন