POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে দশ মামলার আসামী সুমন ইয়াবাসহ গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৯, ২০২১ | সময়: ১০:১৫ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার মাদক ব্যবসায়ী নূরুজ্জামান সুমনকে (৪০) ইয়াবা এবং গাঁজাসহ আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ঠাকুরবাজার এলাকা হতে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স উপজেলার ঠাকুর বাজারে নূরুজ্জামান সুমনের ব্যবসা প্রতিষ্ঠান আকরাম পোল্ট্রি দোকানে অভিযান চালায়।

এসময় দোকানে তল্লাশী চালিয়ে পুলিশ ৫২ পিচ মেথেম্পেটামিন ক্যাফেইন (ইয়াবা) ও ১শ’ গ্রাম গাঁজাসহ সুমনকে আটক করে।

শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, আটক নূরুজ্জামান সুমনের বিরুদ্ধে পূর্বের ১০টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি হবে বলে জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন