POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় পারিবারিক কলহে যুবকের আত্মহনন

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জুন ১৮, ২০২১ | সময়: ৬:৩০ অপরাহ্ণ

কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের হাজী বাড়ির মোঃ কবির হোসেনের ছোট ছেলে মোঃ তোফায়েল আহমেদ (১৮) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০ হতে শুক্রবার ভোরের মধ্যে এই ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি)মোঃ মহিউদ্দিন তার বক্তব্যে জানান, আমি বিষয় টি শুনেছি খুবই দুঃখ জনক ব্যাপার, মৃত তোফায়েল আহমেদের পরিবার জানান, খবর পেয়ে কচুয়া থানার এস আই আঃ ছাত্তারের ফোর্স নিয়ে সকাল ৮টার সময় ঘটনাস্থলে গিয়ে ঐ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কচুয়া থানায় আত্মহত্যা মামলা করা হয়,যাহার মামলা নং(০৩)। তদন্ত সপক্ষে ময়নাতদন্তের জন্য লাশটিকে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। আরও জানা যায় ,পারিবারিক কোলাহলে জন্য এ ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হয়েছে।বিষয়টি তদন্ত চলছে।

মোঃ কবির হোসেনের পাঁচ ছেলের মধ্যে মৃত তোফায়েল আহমেদ সবার ছোট ছেলে ছিল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন