করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ৩৯৯ জনের মৃত্যু হলো।
আর এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে ৩ হাজার ৮৮৩ জন শনাক্ত হয়েছেন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ৩৮৮৩ জন নিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হলেন ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জন।
সূত্র:যুগান্তর
H/N