POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ নোটিশ ও মাইকিং

কামরুজ্জামান হারুন | প্রকাশিত: জুন ১৭, ২০২১ | সময়: ৫:৫৪ অপরাহ্ণ

মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পূর্বে মাইকিং করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বেড়ি বাঁধের উপর মাইকিং করতে দেখা যায়।

মাইকিংয়ে বলা হয়, আগামী ২৪ জুন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তাই উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পূর্বে অবৈধ স্থাপনা ও মালামাল নিজ দায়িত্বে অপসারণের জন্য বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষার জন্য উচ্ছেদ অভিযান চালানো হবে। এ জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ’সহ সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন