প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। সেই স্বপ্নকে বাস্তবায়নে করতে কাজ করে যাচ্ছে সরকার।
মঙ্গলবার সকালে টোরাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মার্চ মাসের দ্বিতীয় উঠান বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীদের এগিয়ে আসতে হবে। তাই নারীদের তথ্য প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন বাস্তবায়ন করতে হবে। মার্চ মাসের ২য় পর্যায়ের এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান, তথ্যসেবা কর্মকর্তা মরিয়ম আক্তার, প্রধান শিক্ষক ফারজানা আমিন, তথ্যসেবা সহকারী হালিমা আক্তার প্রমুখ।