কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের ৮০ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা একাডেমিক নব নির্মিত ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ওই বিদ্যালয়ের উত্তর অংশে ঠিকাদারী প্রতিষ্ঠান নায়েব প্রীতি এন্টারপ্রাইজের মাধ্যমে নতুন একাডেমিক ভবনের কাজ আরম্ভ করা হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী,সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান,ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ গোলাম সাদেক,কাজের ঠিকাদার নুরুর রহমান এনার,সালাউদ্দিন মজুমদার,সহকারী শিক্ষক সুকদেব সাহা,বোরহান উদ্দিন মিয়াজী,নবীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
H/N