POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালন করলো সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৪, ২০২১ | সময়: ৮:৪৮ অপরাহ্ণ
হাজীগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালন করলো সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন

তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ- স্লোগানকে সামনে রেখে ১৪ জুন সোমবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর চাঁদপুর ও হাজীগঞ্জ শাখার সার্বিক ব্যবস্থাপনা এবং আলো ব্লাড ডোনেশন টিমের আয়োজনে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন হয়।

সোমবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি টাওয়ার সংলগ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চাঁদপুর শাখার সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পর্কে বক্তৃতা করেন।

মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার স্লোগানকে সামনে রেখে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ ইতোমধ্যে মানবকল্যাণে সাড়া জাগিয়েছেন। তারই ধারাবাহিকতায় হাজীগঞ্জ উপজেলায় সংগঠনের আয়োজনে রক্তদাতা দিবসটি পালিত হয়। সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইউছুফ প্রধানীয়া সুমন বলেণ, প্রতি বছর দিবসটি পালন  করার চেষ্টা করবেন।

রক্তের গ্রুপ নির্ণয় দায়িত্বে ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্সের প্যাথলজি বিভাগ। দিবসটি পালন করতে সকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শোয়েব আহমেদ চিশতী, থানা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদ, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কেন্দ্রীয় সহ পরিচালক সাইফুল ইসলাম মজুমদার, চাঁদপুর জেলা সভাপতি সাইফুল ইসলাম সিফাত, সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান মহসিন, অর্থ সম্পাদক সোহাগ আহমেদ, আলো ব্লাড ডোনেশন টিম চাঁদপুর জেলা শাখার সম্পাদক মাছুম বিল্লাহ, জেলা সমন্বয়ক ফয়সাল আহমেদ, হাজীগঞ্জ উপজেলা শাখা সভাপতি ইউছুফ প্রধানীয়া সুমন, সাধারণ সম্পাদক প্রণয় কুমার রায়, সিনিয়র সহ সভাপতি বাদল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক মজিব পাটোয়ারী, সাংস্কৃতিক সম্পাদক কন্ঠশিল্পী নন্দিতা দাস, সহ আলো সম্পাদক আল আমিন সহ সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর চাঁদপুর ও হাজীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এছাড়া সার্বিক সহযোগীতায় ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিসমিল্লাহ হসপিটাল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন