POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘুরে দাঁড়াতে পারবে কি শুকু লাল সাহা ?

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৪, ২০২১ | সময়: ৬:০৫ অপরাহ্ণ

নিঃস্ব হওয়া পরিবারকে সাবলম্বী করতে সকলের সহোযোগিতা চান শুকু লাল সাহা পরিবারের শেষ সম্বল ছিলো একটি গরু, তা হারিয়ে নিঃস্ব এখন শুকু লাল সাহা, আর্থিক সহোযোগিতায় স্বাবলম্বী হতে চান তিনি।

হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৪ নং রায়চৌঁ গ্রামের কর্তিক মেম্বার বাড়ির শুকু লাল সাহা।

রবিবার দুপুরে তিনি নিজ ঘরের পাশে গরুটি বেদে গরুটির জন্য খাদ্য সংগ্রহ করছে। হঠাৎ করে তার মেয়ে ডেকে বললো বাবা আমাদের গরু কই দেখা যাচ্ছে না।পরে শুকু লাল সাহা ছুটে গিয়ে দেখে গরুটি পাশে থাকা গর্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে। শুকু লাল সাহার চিৎকারে আশপাশ থেকে লোকজন ছোটাছুটি করে হাসে, এসে গরুটিকে উপরে তুলে কিন্তু শেষ রক্ষা আর হলো না।উপরে তোলার সাথে সাথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

শুকু লাল সাহার সাবলম্বী হওয়ার একমাত্র উপায় ছিলো গরুটি, তা হারিয়ে পথ হারা কাঙ্গারী এখন শুকু লাল সাহা। পরিবারের ৫ সদস্যকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। পরিবারের শেষ সম্বল টুকু হারিয়ে অশ্রু ভেজা কন্ঠে শুকু লাল সাহা সবার উদ্দেশ্যে বলেন, একই অবস্থা পরিবারের বাকী সদস্যদেরও, পরিবারটাকে আবার সাবলম্বী করে তুলতে সবার কাছে সহোযোগিতা চেয়েছেন শুকু লাল সাহা। সবার সহোযোগিতায় সাবলম্বী হতে পারবেন শুকু লাল সাহা।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন