POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ইউপি সদস্য কিরণ আর নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৩, ২০২১ | সময়: ৮:২৫ অপরাহ্ণ
ফরিদগঞ্জে ইউপি সদস্য কিরণ আর নেই

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরাদ হোসেন কিরণ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি— রাজিউন)।

১৩ জুন রোববার সকাল আনুমানিক ৬ টার সময় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪১ বছর। মৃত্যু তিনি স্ত্রী , ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গুপ্টি পূর্ব ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরাদ হোসেন কিরনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব এম এ হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন