উত্তর আফ্রিকার উপকূল দিয়ে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রার সময় অন্তত এক হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা।
এক টুইট বার্তায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনসিএইচআর জানায়, নৌকায় করে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টার সময় রেকর্ড সংখ্যক শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়।
সংস্থাটি জানায়, গত কয়েকদিনে পাঁচটি পৃথক অভিযানে এক হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এসব অভিবাসীদের শনিবার (১২ জুন) লিবিয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে আন্তর্জাতিক উদ্ধার দল।
এদিকে লিবিয়ার কোস্টগার্ড জানায়, গত বৃহস্পতিবার (১০ জুন) পৃথক দুটি উদ্ধার অভিযান চালিয়ে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন।
সূত্র:জাগরণ
H/N