POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘুষের বিনিময়ে নিয়োগ, পবিপ্রবির ৭ জনকে লিগ্যাল নোটিশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১২, ২০২১ | সময়: ৭:৩১ অপরাহ্ণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশীদের মেয়াদকালে লোক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মনিরুজ্জামান ও সাবেক ভিসির পালিতকন্যা কৃষিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নওরোজ জাহান লিপি এসব অনিয়ম ও অপকর্মের তদারকির দায়িত্বে ছিলেন বলে অভিযোগে জানা গেছে।

সাবেক ভিসির পিএস মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বর্তমান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহীন হোসেন। তারা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এবং বিপুল অংকের টাকা ঘুষ নিয়ে বিভিন্ন পদে বিপুলসংখ্যক লোক নিয়োগ দিয়েছেন- এমন অভিযোগ এনে ওই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সাতজনকে  লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসাইন। ৩০ মে এ নোটিশ দেয়া হয়।

অন্যান্য নোটিশপ্রাপ্তরা হলেন-  শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের  চেয়ারম্যান, পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রার।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন